সারাবিশ্ব

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর...


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর...
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উইম্বলডন টেনিস খেলা দেখার সময় নিজের বাড়িতে ওই শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান তিনি।

অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রনওয়েন জেমস। তিনি ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ওই শিক্ষার্থী প্রথমে জেমসের সঙ্গে স্ন্যাপচ্যাটে যুক্ত হওয়ার চেষ্টা করলেও তিনি তাতে রাজি হননি। পরে জেমস নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে সেই যোগাযোগ ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, প্রথমে তারা বাইরে দেখা করেন এবং গাড়ির ভেতরে অন্তরঙ্গ হন। পরে ওই শিক্ষার্থী জেমসের বাড়িতে যায়। সেখানে তারা একসঙ্গে টেলিভিশনে উইম্বলডন টেনিস খেলা দেখছিলেন। এ সময় তারা পরস্পরকে চুম্বন ও স্পর্শ করেন এবং পরে যৌন সম্পর্কে জড়ান বলে আদালতে জানানো হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, জেমস ওই কিশোরকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন। এমনকি তার সঙ্গে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেছিলেন। একান্ত সময় কাটানোর সময় ওই কিশোরকে তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন বলেও অভিযোগ রয়েছে।

ওই কিশোর আদালতে জানায়, শুরুতে তার কাছে সম্পর্কটি ভালো মনে হয়েছিল। পরে সে বুঝতে পারে, শিক্ষিকা ধীরে ধীরে তাকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে গিয়েছিলেন।

তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।