আইন আদালত

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটটি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাহমিদা আলম। আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিট হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

রিট আবেদনে প্রশ্ন তোলা হয়েছে, আগে যখন ফরহাদ বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে দায়িত্ব পালন করেছেন, কীভাবে তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন ফাহমিদা আলম।