আইন আদালত
জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন
জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় কক্সবাজারের উখিয়া–টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি–কে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
আবদুর রহমান বদি আওয়ামী লীগ–এর প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি।
পরবর্তীতে তার পরিবর্তে বদির স্ত্রী শাহীন আক্তার–কে আওয়ামী লীগ মনোনয়ন দেয়। তিনি একাদশ ও দ্বাদশ-উভয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।