আইন আদালত

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার
আবুল সরকার। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঘটনার সূত্রপাত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় ঘটে। সেখানে অনুষ্ঠিত পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননার মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরবর্তীতে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তাকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।

মামলার প্রক্রিয়ায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের জামিনে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।