জাতীয়
মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল
‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
মায়ের মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত মাহমুদুর রহমানের পাশে দাঁড়াতে গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি সেখানে পৌঁছে মাহমুদুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মির্জা ফখরুল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরেন সংবাদ সম্মেলনে।