জাতীয়

২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, মাসুদ সম্পাদক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, মাসুদ সম্পাদক
২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ। ছবি: সংগৃহীত

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের সংগঠন ‘পুলিশ অ্যাসোসিয়েশন’-এর নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য এ নেতৃত্ব নির্বাচিত হয়।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, পুলিশ সুপার মো. মোতাহার হোসেন এবং পুলিশ সুপার কামারুম মুনিরা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, খুব শিগগিরই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তারা বলেন, সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সকলে মিলে কাজ করে যাবেন।

২৮তম বিসিএস পুলিশ ব্যাচের এই নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।