জাতীয়

ঢাকায় দায়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

ঢাকায় দায়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমরান হায়দার। শুক্রবার (৮ আগস্ট) তিনি ঢাকার পাকিস্তান মিশনে যোগ দেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মিশনের ডেপুটি হাইকমিশনার।

ঢাকা মিশনে যোগদানের আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন। গত মে মাসে হঠাৎ দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করবেন। তবে আর ঢাকা মিশনে ফেরেননি তিনি।

উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তার আগেই নতুন হাইকমিশনারের যোগদান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।