জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন করে বর্ধিত এই মেয়াদ আগামী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে ছয় মাসের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় এই দায়িত্বে আনা হয়।

চুক্তিপত্রে উল্লেখ ছিল, অন্য যেকোনো পেশা, ব্যবসা, বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক ত্যাগ সাপেক্ষে তিনি এ দায়িত্ব পালন করবেন। চলমান দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তার নিয়োগ আরও ছয় মাসের জন্য বর্ধিত করা হলো।