জাতীয়
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এই শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
ড. ইউনূসের পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সরকারি সচিব এ বি এম আব্দুস সাত্তার।
শুভেচ্ছা গ্রহণের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।
পরে ফুলেল শুভেচ্ছা বার্তার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।