জাতীয়
চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান
চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন।
জানা গেছে, ঢাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ সফর চলবে। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
পাকিস্তান হাইকমিশনের তথ্যমতে, সফরকালে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসময় তিনি বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধান করবেন বলে আশা করা হচ্ছে।