জাতীয়
সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
সরকারি সফরে চীনের উদ্দেশে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করবে। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন