জাতীয়
গঙ্গা চুক্তি নবায়ন আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
ছবি: সংগৃহীত
১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। এর আগে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করতে চলেছে বাংলাদেশ ও ভারত।
এই ধারাবাহিকতায় আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি)। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল অংশ নেবে।
যৌথ নদী কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের মূল এজেন্ডা থাকবে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন। উভয় দেশই এ বিষয়ে সম্মত এবং প্রস্তুতি নিচ্ছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন