জাতীয়

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পিটার হাস। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এদিন সকালে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবের কার্যালয়ে যান পিটার হাস। যদিও বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বর্তমানে জ্বালানি খাতে কাজ করা আন্তর্জাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস। এর অংশ হিসেবেই তিনি নিয়মিত বাংলাদেশ সফর করছেন।

এর আগে বুধবার তিনি কক্সবাজার ও মহেশখালী সফর করেন এবং সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

পিটার হাস ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালেই বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসেন পিটার। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন এবং পরে অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন।