জাতীয়

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) এই বছরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

সরকারি প্রতিষ্ঠান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলার ১৫–৪৫ বছর বয়সি সাড়ে ৪৪ লাখ জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতার আওতায় আনা হয়েছে। এছাড়া, ১৪–১৮ বছর বয়সি যারা বিদ্যালয়ে যায়নি তাদের জন্য একটি পাইলট প্রকল্পও গ্রহণ করা হয়েছে। তবে এই পরিসংখ্যান বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল খায় না বলেও মনে করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মালদ্বীপের সাক্ষরতার হার ৯৭.৮৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৯২.৩৮ শতাংশ, ভারতে ৭৪.৩৭ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ৫৮ শতাংশ। বাংলাদেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৮ শতাংশ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মাধ্যমে সরকারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন জনগণকে সচেতন করতে কাজ করছে, বিশেষ করে প্রযুক্তির যুগে শিক্ষার প্রসার ও সাক্ষরতার গুরুত্বকে সামনে নিয়ে।