জাতীয়

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস
ছবি: সংগৃহীত

নেপালে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানকার সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নতুন করে নেপাল ভ্রমণ না করতেও অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, "নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সব বাংলাদেশি নাগরিককে ঘরের বাইরে না যাওয়ার এবং নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। যাঁরা ইতোমধ্যে নেপালে অবস্থান করছেন, তারা যেন প্রয়োজনে হোটেলেই থাকেন।"

দূতাবাস আরও জানায়, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ যেন নেপালে ভ্রমণ না করেন।

এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১