জাতীয়
রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করল জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রতিবেদন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ও কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) এজিএম আল মাসুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবিরও এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদন গ্রহণকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুডিসিয়াল সার্ভিস কমিশনকে অভিনন্দন জানান এবং তাদের কার্যক্রমে সাফল্য কামনা করেন। অপরদিকে কমিশনের পক্ষ থেকেও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।