জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। আগামী ১৭ সেপ্টেম্বর দিনগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

তার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নূরজাহান বেগম ক্যানসারের রোগী এবং তিনি নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।