জাতীয়

শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এ মামলার আমিই মনে হয় শেষ সাক্ষী।

আমার সাক্ষ্য নেয়ার পর এটি রায়ের দিকে যাবে। এ মামলায় হয়ত আমরা ন্যায়বিচার পাবো। তবে সারা দেশে গুম, খুন, গণহত্যা, নির্যাতনের আরও অনেক মামলা রয়েছে। সেগুলোর বিচার প্রক্রিয়া অনুসারে চলবে এটা প্রত্যাশা করি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে সাক্ষ্য না দিয়ে বের হয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক-আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট, নির্বাচনের পরও যেন বিচার প্রক্রিয়ায় কোনো বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকবে এটা আমাদের প্রত্যাশা।
 
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এ মামলার আমিই মনে হয় শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেয়ার পর এটি রায়ের দিকে যাবে। এ মামলায় হয়ত আমরা ন্যায়বিচার পাবো। তবে সারা দেশে গুম, খুন, গণহত্যা, নির্যাতনের আরও অনেক মামলা রয়েছে। সেগুলোর বিচার প্রক্রিয়া অনুসারে চলবে এটা প্রত্যাশা করি।
 
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিচার প্রক্রিয়া সেটা যেন বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য ট্রাইব্যুনাল ও অন্যান্য বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ আদালতে সেটা যেন অব্যাহত থাকে। সেই প্রতিশ্রুতি আমাদের এ সরকারের পক্ষ থেকে সে একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। এই মামলার রায় যদি হয়ে যায়, তারপর তো আর কোনো উপায় থাকে না। তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক ও আইনি দায়িত্ব থাকবে।         

এদিকে, শেখ হাসিনার এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল আজ। এরই মধ্যে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তবে মাহমুদুর রহমানকে স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হলে নাহিদের সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।