জাতীয়

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে
ড. মো. মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

সরকারের গুরুত্বপূর্ণ পদে রদবদল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিশ্বস্ত প্রশাসনিক সূত্রে জানা গেছে, তার স্থলাভিষিক্ত হিসেবে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে তিনি নতুন জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট ড. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের (রেগুলার) কর্মকর্তা এবং অতিরিক্ত সচিব পদে থাকা অবস্থায় অবসরে যান।

পরবর্তীতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।