জাতীয়
পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ পরিদর্শক
বাংলাদেশ পুলিশের ৩৯ জন পরিদর্শক (নিরস্ত্র) এবার পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয় নিয়ে আরও পড়ুন