জাতীয়

কোরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম

কোরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল গ্রেফতার
ছবি: সংগৃহীত

কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন শরীফ অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে, অনেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাতে একদল ছাত্র-জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

ভাটারা থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে ধর্মীয় বিষয়ে সংবেদনশীল থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।