জাতীয়

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে ড্রোনের মাধ্যমে কেন্দ্র পর্যবেক্ষণ, সিসিটিভি স্থাপন এবং পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত পদক্ষেপের প্রস্তাব আসে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের একটি নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, কনস্যুলেট চালুর সঙ্গে সঙ্গে যেন অনলাইন সেবা কার্যক্রম চালু করা যায়।