জাতীয়
অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ দুপুরে
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস উইংয়ের তথ্যমতে, এই সংবাদ সম্মেলন শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। কার্যালয় থেকে সকল স্বীকৃত সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত ও নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হতে পারে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।