জাতীয়
পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ২৭৩ এসআই
বাংলাদেশ পুলিশের ২৭৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন ৯৭ জন। একই সঙ্গে পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে উন্নীত হয়েছেন আরও ২৮ জন কর্মকর্তা।
আইজিপি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদোন্নতি আদেশ জনস্বার্থে জারি করা হলো। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আগামী কর্মজীবনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের এ বৃহৎ পদোন্নতি কাঠামোকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত মনোবল উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।