জাতীয়
কেন বিধ্বস্ত হয়েছিল মাইলস্টোনের বিমান? জানা গেল কারণ
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়নের ত্রুটি দায়ী ছিল বলে তদন্তে উঠে এসেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।
এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন