জাতীয়
এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার
এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার । ছবি: সংগৃহীত
ভোটের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ারকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সংস্থাটির মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
একইসঙ্গে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন