জাতীয়

‘নতুন কুঁড়ি ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

‘নতুন কুঁড়ি ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের বহুল জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সকাল ১০টায় প্রধান উপদেষ্টা তাঁর দপ্তরের শাপলা হলে প্রবেশ করেন এবং নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা হয় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করেন।