জাতীয়

আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না: সেনাপ্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান আরও বলেন, “এই দেশের মানুষ, বিশেষ করে গরিব ও সাধারণ মানুষের টাকায় আমরা শিক্ষিত হয়েছি ও বেতনভুক্ত হয়েছি। তাই দেশের মানুষের জন্য কাজ করা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখাসহ বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও কলেজের শিক্ষক–কর্মকর্তারা উপস্থিত ছিলেন।