জাতীয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার এক বার্তায় তিনি বলেন, ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে মাঠপর্যায়ে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সব ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জনসাধারণকে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।
অধ্যাপক ইউনূস বলেন, “নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”