জাতীয়
নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানার ওসি বদলি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা আদেশের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নির্দিষ্ট পুলিশ পরিদর্শক (ওসি) জনস্বার্থে নির্ধারিত স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই পদক্ষেপ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন