জাতীয়

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার হিন্দুধর্মাবলম্বীরা অংশ নেবেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং পরে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

তার চিকিৎসায় সহায়তা করতে ব্রিটেনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ৩ ডিসেম্বর ঢাকায় আসেন। একই দিন রাতে চীন থেকে চার সদস্যের একটি মেডিকেল টিম এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। তাদের পরামর্শ বিবেচনা করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে মত দেয় মেডিকেল বোর্ড।