জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের কাঠামোতে বড় ধরনের পুনর্বিন্যাস করেছে সরকার। ঊর্ধ্বতন পদমর্যাদার মোট ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনগুলোতে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে বদলির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদায়নের বিস্তারিত তালিকা প্রকাশ না হলেও জানা গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বদলি—এমন ধারণা সংশ্লিষ্টদের।

সরকারের মতে, নির্বাচনপূর্ব সময়ে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে এবং মাঠ প্রশাসনকে আরও সক্রিয় রাখতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।