জাতীয়

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ৩১ কর্মকর্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ৩১ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয় ৩১ জন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন। এ জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার অধীনে তাদেরকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সেদিন বিকেল থেকে তারা স্ব স্ব বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থলে যদি ইতোমধ্যে পরিবর্তন ঘটে থাকে, তবে তিনি বর্তমানে যেখানে দায়িত্ব পালন করছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন