জাতীয়
নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে সরাসরি কিছু না বলে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি আগেও বলেছি- উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা সমীচীন নয়। যদিও আইনগত কোনো বাধা নেই, তবুও আমি ব্যক্তিগতভাবে সেই প্র্যাকটিস বজায় রাখতে চাই।”
নিজ অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, “আমি একটি সিস্টেমের অংশ, তাই সেই ব্যবস্থাই আমাকে অনুসরণ করতে হয়।”
পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে সরাসরি হ্যাঁ বা না বলেননি তিনি। বরং জানান, “এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”