জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি করা আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত পাঁচটি পৃথক প্রজ্ঞাপনে মোট আট কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।