জাতীয়

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের গভীর শোক প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের গভীর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় দূতাবাস জানিয়েছে, “যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় গুলিবিদ্ধ হয়ে শরিফ ওসমান হাদি মারা যান। এই শোকবার্তা তার জীবন ও রাজনৈতিক অবদানকে স্মরণ করে আন্তরিক সমবেদনা জানানোর প্রতীক হিসেবে এসেছে।