জাতীয়

ফের ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম

ফের ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, নয়াদিল্লি, কলকাতা ও ভারতের অন্যান্য স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রণয় ভার্মাকে তলব করেন। কূটনৈতিক সূত্র আরও জানায়, ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।