জাতীয়

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না। তিনি বলেন, সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখেই দায়িত্ব পালন করছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তাঁর মতে, সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল ২০০৮ সালে।

মো. তৌহিদ হোসেন বলেন, ৩০ বছরের নিচে থাকা অনেক তরুণ এখনো কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার যেন দেশের প্রতিটি ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।