জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ: নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ: নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে নতুন করে ৮ জন শহীদকে শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে শনাক্ত হওয়া শহীদরা হলেন: শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং শহীদ পরিবারগুলোর সদস্যরা।

উল্লেখ্য, মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।