জাতীয়
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সী এবং ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী, এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ- দুজনের মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল করা হয়। শুনানি শেষে কমিশন মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এর ফলে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বড় পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।