জাতীয়

দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
গফুর ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা গেছে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে, রবিবার আপিল শুনানির শেষদিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।