জাতীয়

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মিরপুরে বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মিরপুরে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার-প্রচারণাকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।