জাতীয়

ভোররাতে দেশে ভূমিকম্প অনুভূত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

ভোররাতে দেশে ভূমিকম্প অনুভূত
ছবিঃ সংগৃহিত

মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি) ভোরে আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১।

ভূমিকম্পটি ভোর ৪টা ৩৬ মিনিটে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।

এই এলাকা ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। তাই এখানে মাঝেমধ্যে কম মাত্রার ভূমিকম্প হয়।

এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই দেশে একাধিকবার স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। পাশাপাশি ২৫ জানুয়ারি ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প দেশের বিভিন্ন এলাকায় টের পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ভূমিকম্পের সংখ্যা কিছুটা বেড়েছে, যা নজরদারির আওতায় রাখা প্রয়োজন।