জাতীয়

হাদির পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের দলিল হস্তান্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

হাদির পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের দলিল হস্তান্তর
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের কাছে ঢাকার লালমাটিয়া এলাকায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই দলিল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতায় ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্ল্যাটটির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।