জাতীয়

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা সকালেই তাদের আসনে ভোটপ্রদান করেন।