জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়েছে, “Chief Adviser GOB (Head of the Government)” নামের পেজটি আর সক্রিয় থাকবে না। পোস্টে ১৮ মাসের যাত্রায় সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, সমর্থন, সহযোগিতা ও সমালোচনার মধ্য দিয়ে এই যাত্রা আরও মূল্যবান ও সমৃদ্ধ হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন, এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের সবাইকে শপথবাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি ১৪ আগস্ট ২০২৪ সালে চালু হয় এবং এ পর্যন্ত প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার সংগ্রহ করেছিল।