জাতীয়
নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও রোজা কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় এ সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর ঘোষণা দেওয়া হবে।
এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলার সম্ভাব্য সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। তবে প্রথম রোজা চাঁদ দেখার ওপরই নির্ভরশীল বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা গেলে সেদিন থেকেই তারাবি নামাজ আদায় শুরু হবে এবং পরদিন ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন থেকে রমজান মাস গণনা শুরু হবে।