জাতীয়
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহকারী একান্ত সচিব–২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড–৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে এবং তা চুক্তিভিত্তিক হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করে। এই সরকারের নেতৃত্বে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।