জাতীয়
ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল: মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহিত
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল। এবার একুশ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘদিন একুশের চেতনা বাধাগ্রস্ত ছিল। একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা এখন আরও বেড়েছে। ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল। এখন আমরা মুক্ত পরিবেশে ভাষা শহিদদের স্মরণ করতে পারছি।
পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন