জাতীয়
ডিজিএফআই-এর মহাপরিচালকের দায়িত্বে কায়সার রশিদ চৌধুরী
মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। ছবি: সংগৃহীত
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর কায়সার রশিদ চৌধুরী সংস্থার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
জাতীয় নিয়ে আরও পড়ুন